ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে বিরোধী নেতা-স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ্ধে উত্তাপ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 190

জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মধ্যে তর্কের ঘটনা ঘটেছে।

বিরোধী নেতা মন্ত্রীকে ‘সত্যকে মিথ্যা বানাতে দক্ষ’ বলে কটাক্ষ করেন, অন্যদিকে মন্ত্রী ‘মিথ্যা’ শব্দটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা মন্ত্রীর আগের দিনের বক্তব্যের আপত্তি জানান।

তিনি বলেন, “আসলে আল্লাহ তায়ালা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন; সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করতে পারেন।”

স্পিকার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “পয়েন্ট অব অর্ডার চলমান বিষয়ের জন্য, গতকালের বিষয় নতুন করে তোলার প্রয়োজন নেই। মন্ত্রীর উত্তর দিতে হবে না।”

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা বক্তব্যে বলেন, “মাননীয় বিরোধীদলীয় নেতা ‘মিথ্যা’ শব্দটি ব্যবহার করেছেন, যা অসংসদীয়। আমি এটিকে কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ করছি।” তিনি আগের দিনের ঘটনার প্রসঙ্গে ব্যাখ্যা দেন যে, তার মন্তব্যে কোনো অসত্য তথ্য নেই।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পষ্ট করেন, “একই প্রস্তাব একজন স্বতন্ত্র সদস্য এনেছিলেন, শুধু নাম বদল হয়েছে। তাই আমি কোনো ভুল তথ্য দিইনি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদে বিরোধী নেতা-স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ্ধে উত্তাপ

সর্বশেষ আপডেট ০৭:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬