ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ১৯৬ রানের লক্ষ্য

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

শেফালি ভর্মার সেঞ্চুরি

এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের বোলারদের ওপর ঝড় তুলেছেন ভারতের ওপেনার শেফালি ভর্মা। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত থাকা এই ব্যাটারের দারুণ ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করেছে ভারত। ফলে ফাইনালে উঠতে বাংলাদেশকে করতে হবে ১৯৬ রান।

রোববার (২০ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ভারত। পাওয়ার প্লেতেই ৭২ রান তুলে নেয় তারা। ইনিংসের শেষ বলে স্মৃতি মান্ধানাকে ৩৭ রানে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন নাহিদা আক্তার।

দলীয় ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। গুনালান কামালিনিকে সাজঘরে ফেরান সানজিদা আক্তার মেঘলা। এরপরই শুরু হয় শেফালির তাণ্ডব। হারমানপ্রীত কৌরকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়ে ভারতের স্কোর বড় করে দেন তিনি।

দলীয় ১৭৯ রানে ৪০ রান করা হারমানপ্রীতকে ফেরান রাবেয়া খান। পরের ওভারে রিচা ঘোষকে মাত্র ২ রানে আউট করেন মারুফা আক্তার।

তবে একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ঝড়ো ব্যাটিং চালিয়ে যান শেফালি। ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ওপেনার ৩টি চার ও ৯টি ছক্কার সাহায্যে অপরাজিত থাকেন। তার বিধ্বংসী ব্যাটিংয়েই বড় সংগ্রহ গড়ে ভারত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ১৯৬ রানের লক্ষ্য

সর্বশেষ আপডেট ০১:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬