ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার জন্মদিনে সাকিবের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 146

শেখ হাসিনার জন্মদিনে সাকিবের শুভেচ্ছা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।

পোস্টে সাকিব লেখেন, ‘শুভ জন্মদিন আপা। আপনার সুস্বাস্থ্য ও ভালো থাকার জন্য শুভকামনা রইল।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে তার টানা ১৫ বছরের শাসন শেষ হয়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

অন্যদিকে, দ্বাদশ জাতীয় সংসদে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এমপি ছিলেন সাকিব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সরকার পরিবর্তনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার পরিকল্পনা করেছিলেন সাকিব। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরারও প্রস্তুতি নেন তিনি। তবে সরকারের অনুমতি না মেলায় দেশে ফেরা সম্ভব হয়নি। এরপর থেকে তিনি পরিবারের সঙ্গে সেখানেই অবস্থান করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার জন্মদিনে সাকিবের শুভেচ্ছা

সর্বশেষ আপডেট ০২:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬