ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক, মাগুরা
  • সর্বশেষ আপডেট ০৩:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 149

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

মাগুরায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের সাকিব আল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, ঘটনাস্থল থেকে পাওয়া আলামত পরীক্ষা করা হচ্ছে। এটি পেট্রোলবোমা ছিল কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও ব্যবহৃত বস্তুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার প্রকৃতি জানতে তদন্ত চলছে।

উল্লেখ্য, সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

সর্বশেষ আপডেট ০৩:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬