ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ রবিউল একসঙ্গে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 293

শেখ রবিউল

ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত নতুন বিএনপি সরকার মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীকে শপথগ্রহণ করান।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি নতুন সরকারের গুরুত্বপূর্ণ যোগাযোগ খাতের দায়িত্ব পেয়েছেন। তিনি একসঙ্গে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

৪৮ বছর বয়সী শেখ রবিউল আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ধানমন্ডি থানা বিএনপির সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছেন।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে ধানের শীষ প্রতীকে তিনি ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জসীম উদ্দিন সরকার পান ৭৭ হাজার ১৩৬ ভোট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ রবিউল একসঙ্গে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সর্বশেষ আপডেট ১০:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬