শীর্ষ পাঁচ দলের নেতাদের নিয়ে রাজনীতিতে সৌর্হাদ্যের সংলাপ

- সর্বশেষ আপডেট ০৯:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / 213
বিরোধী রাজনৈতিক দলের মতের প্রতি সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা, সহিংসতাহীন রাজনীতি, রাষ্ট্রের স্বার্থে বা বড় কোনো সংকটে রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখোমুখি বা পরোক্ষ সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা, সৌজন্যমূলক আচরণ ইত্যাদির মাধ্যমে রাজনীতিতে সৌর্হাদ্যের প্রতি জোর দিয়েছেন বিভিন্ন দলের রাজনীতিবিদরা।
রবিবার (১ মার্চ) বিকেলে রাজধানী বনানীর একটি হোটেলে আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) সহায়তায় মাল্টিপার্টি অ্যাডাভাকেসি ফোরামের (ম্যাফ) আয়োজনে ” ‘রাজনৈতিক সম্প্রীতি সংলাপ ও ইফতার’ শীর্ষক সংলাপে” এ মন্তব্য করেন বক্তারা। যুক্তরাজ্যের ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে বি-স্পেস প্রকল্পের আওতায় এই সংলাপ ও ইফতার অনুষ্ঠিত হয়।
সংলাপে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চিফ অব পার্র্টি ক্যাথেরিন সেসিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআই’র ডেপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান। সংলাপে অংশ নেন শীর্ষ পাঁচ দলের নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) ও ম্যাফের অ্যাডভোকেসি ফোরামের সহসভাপতি সাইদুর রহমান মিন্টু, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক ও এমএএফের সদস্য শাহীনূর নার্গিস, গণসংহতি আন্দোলনের কেন্দ্রিয় কমিটির সদস্য গোলাম মোস্তফা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকেয়া আবেদ মায়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলীম, এনসিপি’র মনিরা শারমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপমন্ত্রী মাহদী আমিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, কেন্দ্রিয় প্রশিক্ষণ সম্পাদক এ সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সংসদ সদস্য বীর আহমাদ বিন কাশেম, সংসদ সদস্য মীর আহমাদ বিন কাশেম, আব্দুল বাতেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. আব্দুল মান্নান, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ ও হুমায়রা নূর, ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালক লিপিকা বিশ^াসসহ বিভিন্ন দলের রাজনীতিবিদরা অংশ নেন।
সংলাপে বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের সিনিয়র নেতারা রাজনৈতিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি জানিয়েছেন।
ম্যাফ সম্প্রীতি সংলাপে সব রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান ক্যাথরিন সিসিইউ । তিনি বলেন, পাঁচ দলের শতাধিক নেতার অংশগ্রহণ অনুষ্ঠিত এই ইফতার অপূর্ব এক রাজনৈতিক সৌর্হাদ্যের মিলনমেলায় পরিণত হয়েছে।
রাজনৈতিক সম্প্রীতি জোরদার করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন শাহীনূর নার্গিস । তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ও জনগণের মাধ্য সেতুবন্ধন তৈরি করে জনকল্যাণে কাজ করতে এমএএফ কাজ করছে।
ক্ষমতাসীন দলের প্রতি সুপারিশ রেখে রাজনীতিবিদরা বলেন, রাজনৈতিক বিরোধ নিরসন বহুদলীয় সংলাপ আয়োজন করতে হবে। সেইসঙ্গে, তৃণমূলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ ও ভিন্নমতের প্রতি সহনশীল আচরণ নিশ্চিত করতে হবে। এসময় বিরোধীদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, নাগরিক সমস্যা সমাধানে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।


































