শিরোনাম
শিল্প-কারখানায় ১০ ফেব্রুয়ারি ছুটি

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:১৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 95
জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ঘোষিত ছুটি কার্যকর করার ক্ষেত্রে কারখানাগুলো চাইলে পরবর্তীতে কোনো একদিন শ্রমিকদের দিয়ে সেই ছুটি পূরণ করতে পারবে।
উপদেষ্টা পরিষদের বৃহস্পতিবারের সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর আবেদন বিবেচনা করে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।































