নরসিংদীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

- সর্বশেষ আপডেট ০৭:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 214
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ শাহীন আকন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট ভোটগ্রহণকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
































