ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী

ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।

রোববার  বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস। তিনি জানান, শনিবার রাত ৯টার পর হাসপাতাল থেকে বাসায় ফেরেন মন্ত্রী। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তিনি বাসায় ফিরে যান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬