শবনম বুবলির কোলজুড়ে কন্যাসন্তান
- সর্বশেষ আপডেট ১০:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / 13
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলি জানিয়েছেন, তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেন এবং নবজাতকের নামও প্রকাশ করেন।
ঢালিউড অভিনেত্রী শবনম বুবলি শুক্রবার (৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আল্লাহর রহমতে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে সন্তানের জন্য সবার দোয়া কামনা করেন।
পোস্টের সঙ্গে শেয়ার করা কার্ডে নবজাতকের নাম উল্লেখ করা হয়েছে ‘শারলিন খান’। সেখানে জন্মতারিখ হিসেবে ১১ মে ২০২৬ দেখানো হয় এবং বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নামও উল্লেখ করা হয়।
পরিবারে নতুন সদস্যের আগমনকে কেন্দ্র করে তারা গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও পোস্টে জানানো হয়।





































