ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবুর দামে আগুন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ি
  • সর্বশেষ আপডেট ০১:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 140

রোজা শুরুর আগেই রাজবাড়ীর কাঁচাবাজারগুলোতে লেবুর দামে আগুন। হঠাৎ ৪০ থেকে ৫০ টাকা দাম বেড়ে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। রোজা শুরুর আগেই লেবুর দাম হালি প্রতি বেড়েছে চারগুণ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী শহরের বড় বাজার, শ্রিপুর বাজার ও নতুন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আকার ভেদে প্রতি হালি লেবু ৫০ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া, একটু সাইজ বড় হলে দাম হাঁকানো হচ্ছে ৮০ টাকা।

বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে সালাদ তৈরির জন্য লেবু কিনতে এসেছিলেন আব্দুল মালেক একজন। তিনি জানান, অনুষ্ঠানে সালাদ সবার প্রিয়। শশা, গাজর, টমেটোর পাশাপাশি ভেবেছিলাম লেবু রাখবো। কিন্তু ৩টি দোকান ঘুরলাম, দাম আগের সপ্তাহের থেকে ডাবল। ৬০ টাকা হালি দাম চাওয়া হচ্ছে। এত দাম দিয়ে লেবু কেনার সামর্থ্য আমার নেই।

আরেক বিক্রেতা আজিজুল ইসলাম বলেন, লেবু এখন কম পাওয়া যাচ্ছে। যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো বারোমাসি লেবু। এগুলো অতিরিক্ত দামে কিনতে হয় আমাদের। নতুন মৌসুমের লেবু বাজারে আসা শুরু করলে দাম কিছুটা কমতে পারে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) মো. মাহমুদুল হাসান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন স্বাভাবিক থাকে এবং নিয়ন্ত্রণের মধ্যে থাকে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। আর্থিক জরিমানাসহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লেবুর দামে আগুন

সর্বশেষ আপডেট ০১:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬