ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 132

জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি।

ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) বসন্তকালীন সমাবর্তনে হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। উচ্চশিক্ষা ও গবেষণায় তাদের অবদানের স্বীকৃতিতে এই সম্মাননা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার এই দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সমাবর্তনে উপস্থিত বাংলাদেশ কনস্যুলেটের এক প্রতিনিধি ডিগ্রি গ্রহণ করেন।

গত ১৬ এপ্রিল ইউএসএফে অধ্যয়নরত লিমন (২৭) ও বৃষ্টি (২৭) নিখোঁজ হন। বিষয়টি প্রথমে তাদের এক সহপাঠী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। পরদিন থেকে শুরু হয় অনুসন্ধান।

তদন্তে সন্দেহের কেন্দ্রবিন্দুতে আসে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহ। তাকে গ্রেফতার করে পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে একাধিক কালো ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। নথিতে উল্লেখ রয়েছে, মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং তিনি হত্যার সময় পোশাকহীন অবস্থায় ছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, বৃষ্টির মরদেহ শনাক্ত হয় কয়েক দিন পর। ২৬ এপ্রিল একটি জলাশয় থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়, যা প্রথমে আলাদা অংশ হিসেবে পাওয়া গিয়েছিল। পরে ১ মে স্থানীয় কর্তৃপক্ষ পরিবারকে নিশ্চিত করে এটি বৃষ্টিরই মরদেহ।

এই ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে সমাবর্তনে দেওয়া মরণোত্তর ডিগ্রিকে অনেকে তাদের একাডেমিক পথচলার একটি প্রতীকী স্বীকৃতি হিসেবে দেখছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

সর্বশেষ আপডেট ১০:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬