ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লঘুচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 201

বঙ্গোপসাগর লঘুচাপ

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো আবহাওয়া সৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে শুরু করবে। মঙ্গলবার ও বুধবার দিন-রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, লঘুচাপটি আরও শক্তিশালী হলে এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লঘুচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি

সর্বশেষ আপডেট ০৪:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬