ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেস্টুরেন্টে খেতে গিয়ে পুলিশের গাড়ি চুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৬:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 91

পুলিশের গাড়ি (ফাইল ছবি)

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় পুলিশের টহল পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ৩টার দিকে ছোটপুলের জেলা পুলিশ লাইন এলাকার সামনের সড়ক থেকে গাড়িটি চুরি হয়। টহলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা গাড়ি রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, হালিশহর থানার টহল দলের একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে চুরি হয়েছে।

তিনি বলেন, গাড়িতে তিনজন পুলিশ সদস্য ছিলেন। তাঁরা গাড়িটি সড়কে রেখে একটি রেস্টুরেন্টে খেতে যান। খাবার শেষে ফিরে এসে গাড়িটি আর সেখানে পাননি। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি পিকআপ ভ্যানটি চালিয়ে নিয়ে গেছেন।

গাড়িটি কীভাবে চুরি হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে জানতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রেস্টুরেন্টে খেতে গিয়ে পুলিশের গাড়ি চুরি

সর্বশেষ আপডেট ০৬:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬