ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 117

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে ঘিরে বিতর্কের মধ্যে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন সামনে রেখে এ কর্মশালার আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এই সংসদকে স্মরণীয় করে রাখতে হবে। দেশের মানুষের প্রত্যাশা অনেক, বিশেষ করে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের পর সেই প্রত্যাশা আরও বেড়েছে।

তিনি মনে করেন, সেই প্রত্যাশা পূরণ করতে হলে জাতীয় সংসদকে কার্যকর ও শক্তিশালী করে তুলতে হবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে বিরোধী দলকে লিখিতভাবে প্রস্তাব দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তারপরও সরকার পক্ষ থেকে উদারতা দেখানো হয়েছে।

তার মতে, জামায়াতেরও সেই উদারতাকে ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬