রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির

- সর্বশেষ আপডেট ০৮:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 230
জাতীয় একটি দৈনিকে প্রকাশিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি অভিযোগ করেন, সাক্ষাৎকারে রাষ্ট্রপতি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেছেন এবং পূর্বের বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যের মিল নেই।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে রাষ্ট্রপতি উপস্থিত নেতৃবৃন্দকে যা জানিয়েছিলেন এবং পরে জাতির উদ্দেশে যা বলেছিলেন, সাম্প্রতিক সাক্ষাৎকারে তার স্বীকৃতি পাওয়া যায়নি। বরং এখন যে বক্তব্য দেওয়া হচ্ছে, সেদিন তা বলা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি প্রশ্ন তোলেন, “কোটি কোটি মানুষ যা শুনেছেন, সেদিন যা বলা হয়েছিল এবং এখন যা বলা হচ্ছে—এর হিসাব কি রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন?”
ডা. শফিকুর রহমান আরও বলেন, জাতি সচেতন; রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে এ ধরনের অসঙ্গত আচরণ গ্রহণযোগ্য নয়।
































