ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় সফলদের সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৯:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 124

রায়পুরায় সফলদের সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করেছে রায়পুরা ফাউন্ডেশন। শনিবার (৭ মার্চ ২০২৬) রায়পুরার দারুল ইকরা মডেল মাদরাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা। রায়পুরা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং দারুল ইকরা মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আফফান আলী জামীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রায়পুরা বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ নুরউদ্দিন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অজয় সাহা এবং ইকরা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মেহেদী রুবেল।

সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, দারুল ইকরা মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আফফান আলী জামী, পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম সরকার এবং চর মরজাল নবচেতনা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ হান্নান প্রধান।

প্রতিষ্ঠান পর্যায়ে সম্মাননা পেয়েছে ওয়াটসন গ্রুপ, রায়পুরা রানার্স কমিউনিটি, রায়পুরা উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম, খান আইটি হোস্ট এবং বাঁশরী শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হক, সাবেক সভাপতি বশির আহম্মেদ মোল্লা, সহসভাপতি তন্ময় সাহা, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ খন্দকার, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক এম আজিজুল ইসলাম এবং সাংবাদিক প্রণয় সাহা।

আয়োজকরা জানান, সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে এই সম্মাননা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় সফলদের সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট ০৯:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬