ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে হামলার পর সিসিটিভি ফুটেজ গায়েব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০৭:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 9

রাবিতে হামলার পর সিসিটিভি ফুটেজ গায়েব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ উঠেছে। হামলার সঙ্গে জড়িতদের পরিচয় আড়াল করতেই গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা। এ ঘটনায় ছাত্রদল নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সাংবাদিকদের দাবি, হামলার গুরুত্বপূর্ণ অংশ হলের সামনের সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়ার কথা ছিল। কিন্তু ঘটনার পর ওই ক্যামেরার কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত চিত্র উদ্‌ঘাটনে ফুটেজ গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারত বলে মনে করছেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। তিনি বলেন, হলে সংস্কারকাজ চলমান থাকায় সে সময় সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন ছিল। ফলে কোনো ফুটেজই পাওয়া সম্ভব নয়। ফুটেজ মুছে ফেলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আবদুল আলীম বলেন, তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষিত রয়েছে। অভিযোগ যে কেউ করতে পারেন। তদন্ত কমিটি প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করছে এবং তাদের কোনো ডকুমেন্টের ঘাটতি নেই।

তবে সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগের বিষয়ে উপ-উপাচার্য বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাবিতে হামলার পর সিসিটিভি ফুটেজ গায়েব

সর্বশেষ আপডেট ০৭:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬