ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতেই ইরানে সর্বোচ্চ হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 197

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আজ রাতেই ইরানের ওপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চসংখ্যক হামলা চালাতে পারে। শুক্রবার ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

হেগসেথ জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের প্রায় ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলাকে তিনি বড় ধরনের সামরিক সাফল্য বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা ধ্বংস করার পরিকল্পনা অনুযায়ী অভিযান চালানো হচ্ছে এবং সেই লক্ষ্যেই হামলা অব্যাহত থাকবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দেন। তাঁর এই মন্তব্যের মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী আজ রাতেই বড় ধরনের হামলার ইঙ্গিত দিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাতেই ইরানে সর্বোচ্চ হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

সর্বশেষ আপডেট ০৯:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬