ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডা ক্লিনিকের সাইনবোর্ড ফিরল, দখলমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 172

রাড্ডা ক্লিনিকের সাইনবোর্ড ফিরল, দখলমুক্ত ঘোষণা

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েক দিন পর প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড পুনরায় টাঙানো হয়েছে। হামলার পর সেখানে লাগানো অন্য একটি সাইনবোর্ড সরিয়ে ক্লিনিকটি দখলমুক্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিক সংশ্লিষ্টরা দখলের অভিযোগ ওঠা সাইনবোর্ডটি সরিয়ে দেন। পরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড টাঙানো হয়।

হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশে এরই মধ্যে সংস্কারকাজ শুরু হয়েছে। কর্মীরা বিভিন্ন স্থাপনা মেরামত করছেন। তবে এ সময়ও ক্লিনিকের চিকিৎসাসেবা চালু রয়েছে। স্বাস্থ্যকর্মীরা ভেতরে থেকে সেবা দেওয়ার পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ড টাঙানো হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাড্ডা ক্লিনিকের সাইনবোর্ড ফিরল, দখলমুক্ত ঘোষণা

সর্বশেষ আপডেট ০১:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬