ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজার পর এবার ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় ট্রানজিট

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 142

রাজার পর এবার ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় ট্রানজিট

তিন সপ্তাহ আগে ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের যাত্রাবিরতির পর এবার ঢাকায় ট্রানজিট নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগে। জার্মানি যাওয়ার পথে শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের জন্য অবস্থান করেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে শেরিং তোবগেকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর।

এর আগে গত ২৬ আগস্ট সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ফলে তিন সপ্তাহের ব্যবধানে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী; দেশটির শীর্ষ দুই নেতৃত্বের ঢাকায় যাত্রাবিরতি হলো। প্রধানমন্ত্রী শেরিং তোবগে এর আগে ২০২৫ সালের নভেম্বরে দুই দিনের রাষ্ট্রীয় সফরেও বাংলাদেশে এসেছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজার পর এবার ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় ট্রানজিট

সর্বশেষ আপডেট ০৩:৩২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬