ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে একদিনে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 159

ছবি সংগৃহীত

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে একদিনের মধ্যে পাঁচ শিশুর মৃত্যু ঘটেছে। রাজশাহী মেডিকেল কলেজে দুই এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে।

মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার থেকে রোববার দুপুর পর্যন্ত মারা গেছে দুই শিশু, বয়স ছয় ও সাত মাস। তারা চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন শিশু, চিকিৎসাধীন রোগী ১২৫ জন। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ৩৯১ এবং মৃত শিশু ৪০।

সিডিএম হাসপাতালে শনিবার রাত ও রোববার সকাল এক শিশুর মৃত্যু ঘটে। জেনারেল ম্যানেজার তারেক আজিজ জানান, মৃত তিন শিশুর মধ্যে দুজন চাঁপাইনবাবগঞ্জ ও একজন নাটোরের।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজশাহীতে একদিনে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৫:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬