ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে তালা লাগিয়ে আগুন

রাজনীতির বলি সাত বছরের শিশু !

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ০১:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 276

তালা লাগিয়ে বিএনপি নেতার বাড়িতে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে স্থানীয় এক বিএনপি নেতার বাড়ির দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে।

সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়। দুর্বৃত্তরা বেলাল হোসেন নামে স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতার বসতঘরে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘুমন্ত শিশু আয়েশা আক্তার (৭) দগ্ধ হয়ে মারা যায়।

অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই মেয়ে, বিথি আক্তার ও স্মৃতি আক্তার। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক; দুই মেয়ের শরীরের অধিকাংশই পুড়ে গেছে।

ভুক্তভোগী বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সূতার গোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী। তার বাড়ি বাজারের পশ্চিম পাশে।

স্থানীয়রা জানায়, রাতে বেলাল তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঘুমাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরজুড়ে ছড়িয়ে পড়ে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিদগ্ধ অবস্থায় শিশু সহ তিনজনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে এবং এটি পরিকল্পিত নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে তালা লাগিয়ে আগুন

রাজনীতির বলি সাত বছরের শিশু !

সর্বশেষ আপডেট ০১:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫