ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন সহিংসতায় উদ্বেগ: ভুক্তভোগী ও সাক্ষীর সুরক্ষায় জোর দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 185

দেশজুড়ে একের পর এক ধর্ষণ ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনার প্রেক্ষিতে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলেছে ধর্ষণ আইন সংস্কার জোট।

রোববার এক বিবৃতিতে জোটটি বলেছে, কেবল মামলা দায়ের নয়—সুষ্ঠু তদন্ত, নিরাপদ বিচারপ্রক্রিয়া এবং রাষ্ট্রীয় সহায়তার নিশ্চয়তা এখন সময়ের দাবি।

সম্প্রতি নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি রাতে বাবার সামনে থেকে ওই কিশোরীকে তুলে নেওয়া হয়।

পরদিন মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি শর্ষেখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, ধর্ষণের বিচার চাওয়ায় ক্ষুব্ধ হয়ে ছয় তরুণ তাকে অপহরণ ও হত্যা করে।

আরেক ঘটনায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জোরপূর্বক বাসায় নিয়ে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি গভীর রাতে ইসলামনগর এলাকায় অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে হুমকি দিয়ে ডেকে নেয়, শারীরিক নির্যাতন করে এবং তার হাতে গরম পানি ঢেলে দেয়।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে ঢাকার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হলেও সেখানে ভর্তি নিয়ে সিদ্ধান্তহীনতার অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পাবনার ঈশ্বরদীতেও ২৮ ফেব্রুয়ারি সকালে এক দাদি (৬৫) ও তার ১৫ বছর বয়সী নাতনির মরদেহ উদ্ধারের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টায় বাধা দেওয়ায় দাদিকে হত্যা করা হয়; পরে ধর্ষণের পর কিশোরীকেও শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্ত চলছে।

ধর্ষণ আইন সংস্কার জোট বলছে, এ ধরনের ঘটনা সংবিধানের ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদে বর্ণিত সমতা, বৈষম্যহীনতা, আইনের আশ্রয় ও জীবন-স্বাধীনতার অধিকারের পরিপন্থী। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও)–এর চেতনার সঙ্গেও এসব অপরাধ সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়।

জোটের দাবি, কেবল অপরাধীদের গ্রেপ্তারই যথেষ্ট নয়; ভুক্তভোগী, তাদের পরিবার এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কাঠামো গড়ে তুলতে হবে।

পাশাপাশি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও ভিকটিম সাপোর্ট সেন্টারের জবাবদিহিতা নিশ্চিত এবং প্রতিরোধমূলক দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সংবিধান ও প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

তবেই আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি আস্থা ফিরবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যৌন সহিংসতায় উদ্বেগ: ভুক্তভোগী ও সাক্ষীর সুরক্ষায় জোর দাবি

সর্বশেষ আপডেট ০৫:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬