ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব পাঠালো ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:২৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 87

চলমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে একটি সংশোধিত যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে তেহরান, যা নতুন করে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত দিচ্ছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের অস্থিরতা ও সম্ভাব্য সংঘাত থামাতে পাকিস্তানের মাধ্যমে নতুন একটি প্রস্তাব দিয়েছে তেহরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই প্রস্তাব পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয় বলে শুক্রবার (১ মে) এক ইরানি কূটনীতিক আলজাজিরাকে নিশ্চিত করেন।

এর আগে ইরানের দেওয়া একটি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেন। ওই প্রস্তাবে যুদ্ধবিরতির পর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হলেও ওয়াশিংটন চেয়েছিল সংঘাত চলাকালেই সমঝোতা।

নতুন প্রস্তাবে কী কী পরিবর্তন আনা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি। ফলে কূটনৈতিক মহলে এ নিয়ে কৌতূহল ও আলোচনা চলছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে এবং সংলাপও কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়। পরবর্তীতে পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নেয়, যেখানে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা আরও গভীর হয়। শেষ পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি হলেও স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব পাঠালো ইরান

সর্বশেষ আপডেট ০৯:২৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬