ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র–ইরান সংলাপে অগ্রগতি, কমেছে তেলের দাম

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 167

রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের আলমেতিয়েভস্কের বাইরে একটি তেল পাম্প জ্যাকের দৃশ্য। রয়টার্স-১৪ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার তেলের দামে পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত উল্লেখযোগ্যভাবে বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অগ্রগতির ইঙ্গিত—এই দুই প্রভাবেই দামে নেমে আসে।

দিনশেষে ব্রেন্ট ক্রুডের দাম ৯৫ সেন্ট বা ১.৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৯.৯০ ডলারে দাঁড়ায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১.০৬ ডলার বা ১.৬ শতাংশ কমে নেমে আসে ৬৪.৩৬ ডলারে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত বেড়েছে ১ কোটি ৬০ লাখ ব্যারেল—তিন বছরের মধ্যে যা সর্বোচ্চ বৃদ্ধি। সরবরাহ বাড়ার এই প্রবণতা বাজারে দামের ওপর চাপ তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

এদিকে, যুক্তরাষ্ট্র–ইরানের তৃতীয় দফা আলোচনার ফলাফলের দিকে নজর রয়েছে বিনিয়োগকারীদের। সুইস ব্যাংক ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, আলোচনায় সম্ভাব্য অগ্রগতি বাজারের মনোভাবকে প্রভাবিত করছে।

মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, পারমাণবিক ইস্যুতে ইতিবাচক ও গঠনমূলক ধারণা বিনিময়ের পর দুই পক্ষের মধ্যে আরও অগ্রগতির সুযোগ তৈরি হয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও আলোচনা ‘গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, এর আগে সোমবার ব্রেন্টের দাম ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তখন ওয়াশিংটন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্র–ইরান সংলাপে অগ্রগতি, কমেছে তেলের দাম

সর্বশেষ আপডেট ১০:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬