ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 152

যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং তাদের পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে। বুধবার (৫ নভেম্বর) এই তথ্য জানানো হয় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারার ক্ষমতাবলে আগামী ৬ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

সর্বশেষ আপডেট ০৬:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫