ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 162

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ রোববার (১৫ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে। তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ ছেলে মির্জা ইয়াসির আব্বাস যাবেন।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত শুক্রবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তাঁর মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে রিপোর্ট ভালো এসেছে বলে জানান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার ইফতারের পর মাগরিবের নামাজ পড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যানের রিপোর্টে জটিলতা ধরা পড়লে একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড বসে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

শুক্রবার মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দুই ধাপে তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর সাবেক এই মন্ত্রীকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

সর্বশেষ আপডেট ১০:৪৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬