ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার রাজার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 12

মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে সুলতান ইস্কান্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২২ জুন) দুপুরে মালয়েশিয়ার রাজপ্রাসাদে এই দ্বিপাক্ষিক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

এর আগে সকালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে পুত্রজায়ায় উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সফল বৈঠকের ধারাবাহিকতায় দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার রাজার সঙ্গে এই বিশেষ সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং যৌথ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালয়েশিয়ার রাজার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

সর্বশেষ আপডেট ০২:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬