মার্কিন হামলার শঙ্কার মধ্যে ইরানে বিপ্লব বার্ষিকী উদযাপন

- সর্বশেষ আপডেট ১০:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 190

An Iranian man holds a portrait of supreme leader Ayatollah Ali Khamenei as people celebrate a ceasefire between Iran and Israel at Enghlab Square in the capital Tehran on June 24, 2025. A fragile ceasefire in the Iran-Israel war appeared to be holding on June 24, after 12 days of strikes that saw Israel and the United States pummel the Islamic republic's nuclear facilities. (Photo by ATTA KENARE / AFP)
মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই ইরানজুড়ে ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী পালিত হয়েছে। রাজধানী তেহরানসহ প্রায় দেড় হাজার শহরে সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিক সমাবেশ ও শোভাযাত্রায় অংশ নেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম বার্ষিকীটিকে আঞ্চলিক উত্তেজনার মাঝে জাতীয় ঐক্য ও প্রতিরোধের প্রতীক হিসেবে উপস্থাপন করেছে।
তেহরানের আজাদি স্কয়ারে ভোর থেকেই মিছিল শুরু হয়। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, কুদস ফোর্স কমান্ডার ইসমাইল কানি এবং সেনা প্রধান মেজর জেনারেল সৈয়দ আবদুর রহিম মোসাভি উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনি পতাকা উড়ানো হয়, বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় এবং সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি আগ্রাসনে ধ্বংস হওয়া ড্রোনের অংশও দেখানো হয়। কিছু অংশগ্রহণকারী মার্কিন ও ইসরাইলি নেতাদের ছবি পা দিয়ে মাড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। মিছিলকারীরা ইসরায়েলি ও মার্কিন পতাকায় আগুন ধরিয়ে দেন যা ইরানের প্রতিবাদ ও প্রতিরোধের প্রতিফলন।




































