মার্কিন হামলার জবাবে ৮৫ স্থাপনায় ইরানের হামলা

- সর্বশেষ আপডেট ০৫:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 132
হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।
আরও পড়তে পারেন
বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের নৌ ও বিমান বাহিনী ৮৫টি লক্ষ্যবস্তুতে সমন্বিত হামলা চালিয়েছে। এসব হামলায় গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।
আইআরজিসির দাবি, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু ছিল।
এর আগে মঙ্গলবার হরমোজগান ও মাহশাহরের উপকূলীয় এলাকায় ইরানের সামরিক ঘাঁটি এবং কিছু বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের অভিযোগ, এতে যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘন হয়েছে এবং সেই হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলা ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফন-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেও পরিচালিত হয়েছে এবং ওয়াশিংটন ঐতিহাসিক ঘটনাকে ম্লান করার চেষ্টা করছে।
এদিকে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলের নিরাপদ পথ ইরানই নির্ধারণ করবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেছে তারা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমঝোতা স্মারকের অঙ্গীকারের লঙ্ঘন উল্লেখ করে এর জবাব দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965


































