ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মরিয়মের দাফন সম্পন্ন, সুষ্ঠু বিচারের দাবি স্বজনদের

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ১১:৪১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 91

মরিয়মের দাফন সম্পন্ন, সুষ্ঠু বিচারের দাবি স্বজনদের

প্রায় এক দশক আগে পরিবারের সঙ্গে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রাম ছেড়ে ঢাকায় বসবাস শুরু করেছিলেন মরিয়ম খাতুন। মৃত্যুর পর আবারও সেই গ্রামের মাটিতেই ফিরতে হলো তাকে। ঢাকায় ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মরিয়মের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে জানাজা শেষে রাত ১টার দিকে চৌদ্দরশি গ্রামে তাকে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম পাটোয়ারী।

মরিয়মের মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন থাকলেও এখনো এর প্রকৃত কারণ স্পষ্ট হয়নি। পরিবারের সদস্যদের অভিযোগ, মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মরিয়ম খাতুন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। মামলার পর গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মরিয়মের দাফন সম্পন্ন হলেও তার মৃত্যুকে ঘিরে থাকা প্রশ্নগুলোর এখনো উত্তর মেলেনি। স্বজনদের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন হবে এবং ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মরিয়মের দাফন সম্পন্ন, সুষ্ঠু বিচারের দাবি স্বজনদের

সর্বশেষ আপডেট ১১:৪১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬