ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় অস্ত্র-কার্তুজসহ তিন ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক, ভোলা
  • সর্বশেষ আপডেট ০১:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

ভোলায় অস্ত্র-কার্তুজসহ তিন ডাকাত আটক

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে শুরু হওয়া এ অভিযান সোমবার ভোর পর্যন্ত চলে। কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চর মোজাম্মেল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন চর মোজাম্মেল এলাকার শাহাজাহান বাহিনীর সদস্য আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি।

কোস্ট গার্ড জানায়, চর মোজাম্মেল এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোলায় অস্ত্র-কার্তুজসহ তিন ডাকাত আটক

সর্বশেষ আপডেট ০১:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬