ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটে বিভ্রান্তি ঘটালে ফল মেনে নেওয়া হবে না : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 137

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটপ্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষ হলে যে কোনো ফলাফল স্বীকৃতি দেবেন। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ভোটে বিভ্রান্তি ঘটালে তা মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়, তাহলে ফলাফল মেনে নেওয়া হবে। তিনি জানান, বর্তমানে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে নেওয়া হবে না।

তারেক রহমান আরও বলেন, দেশের মালিক সাধারণ জনগণ। তারা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন এবং ভোটের সংখ্যা বেশি হয়, তাহলে ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।

সারাদেশে বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব ঘটনার ফলে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে।

ভোটের ফল গণনায় দেরি হওয়া নিয়ে তিনি আশাবাদী, নির্বাচন কমিশন দ্রুত ফল প্রকাশ করবে। ভোটকেন্দ্রে মানুষের উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোটে বিভ্রান্তি ঘটালে ফল মেনে নেওয়া হবে না : তারেক রহমান

সর্বশেষ আপডেট ০৫:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬