ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি যুদ্ধজাহাজে মার্কিন টর্পেডো হামলা নিহত ৮৭

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 182

শ্রীলঙ্কার উপকূলে ইরানি ফ্রিগেট ডুবে গেছে

শ্রীলঙ্কা উপকূলে মার্কিন সাবমেরিনের টর্পেডো আঘাতে ইরানের একটি ফ্রিগেট ডুবে গেছে। এখন পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে, বহু নাবিক নিখোঁজ।

বুধবার ভোররাতে হামলাটি ঘটে। ভারত মহাসাগরে আন্তর্জাতিক নৌ-মহড়া শেষ করে ফিরছিল ইরানের ফ্রিগেট আইআরআইএস ডেনা। পথে শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো সরাসরি জাহাজটিতে আঘাত হানে। কিছুক্ষণের মধ্যেই সেটি গভীর সমুদ্রে তলিয়ে যায়।

ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, আন্তর্জাতিক জলসীমায় থাকা ইরানি যুদ্ধজাহাজটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তার দাবি, ১৯৪৫ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র শত্রু দেশের কোনো যুদ্ধজাহাজ ডুবাতে টর্পেডো ব্যবহার করল।

ঘটনাস্থলে পৌঁছে শ্রীলঙ্কান নৌবাহিনী সমুদ্রের ওপর কেবল তেলের স্তর আর ছড়িয়ে থাকা লাইফ র‌্যাফট দেখতে পায়। নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সম্পথ বলেন, জাহাজটির দৃশ্যমান কোনো অংশ তখন আর ভেসে ছিল না। দ্রুত তল্লাশি শুরু করে পানিতে ভাসমান ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজটিতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। অনেকেই এখনো নিখোঁজ। উত্তাল সমুদ্র আর খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধানকাজ ধীরগতিতে চলছে। ধ্বংসাবশেষও সমুদ্রের গভীরে তলিয়ে গেছে, ফলে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়েছে।

উদ্ধার হওয়া ৮৭টি মরদেহ শ্রীলঙ্কার উপকূলে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নৌবাহিনী।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানি যুদ্ধজাহাজে মার্কিন টর্পেডো হামলা নিহত ৮৭

সর্বশেষ আপডেট ০৩:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬