ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ইলিশ পাঠানো নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 118

গত বছর ভারতে ইলিশ পাঠায় ৩৭ প্রতিষ্ঠান

আসন্ন পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, তা চূড়ান্তভাবে নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই সপ্তাহ চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এই কর্মসূচি পালন হবে এবং উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে।

মন্ত্রী বলেন, জাটকা আহরণ, বিক্রি ও মজুত থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি থাকবে এবং জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হবে।

ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে তিনি উল্লেখ করেন, সরকার সাধারণত আনুষ্ঠানিক রপ্তানি করে না; তবে সৌজন্য হিসেবে কিছু ইলিশ পাঠানো হয়ে থাকে। এবছর তা করা হবে কি না, সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন।

ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের পদক্ষেপ নিয়েছে বলেও জানান মন্ত্রী। উৎপাদন বৃদ্ধি পেলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অন্যান্য সহায়তা বাড়ানো হবে। তিনি আরও জানান, সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতে ইলিশ পাঠানো নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত

সর্বশেষ আপডেট ০৪:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬