ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে রুখে দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 87

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপে ভারতের সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত গ্রুপ-বি’র ম্যাচে বাংলাদেশের তরুণদের লড়াকু পারফরমন্সে প্রবাসীদের দারুণ আনন্দ দিয়েছে।

এই ড্রয়ে বাংলাদেশ ও ভারত উভয় দলই দুই ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ভারত ও রানার্স-আপ হিসেবে বাংলাদেশ সেমিফাইনালের টিকিট পেয়েছে।

আগামী ১ এপ্রিল প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ-এ চ্যাম্পিয়ন নেপাল। একই ভেন্যুতে ঐদিনই দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ-এ রানার্স-আপ ভুটানের মুখোমুখি হবে ভারত।

আজকের ম্যাচে ১৬ মিনিটে কর্ণার থেকে দারুন এক হেডে ভারতকে এগিয়ে দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা বিশাল যাদব। প্রথমার্ধের ইনজুরি টাইমের ১০ম মিনিটে রোনান সুলিভানের দুর্দান্ত ক্রসে বদলী খেলোয়াড় আব্দুল রিয়াদ ফাহিম শক্তিশালী ভলিতে বাংলাদেশকে সমতায় ফেরান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতকে রুখে দিল বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০১:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬