ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ১১:২৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 106

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ স্থানীয়দের। ৯ সেপ্টেম্বরের ছবি। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় ফের সড়ক অবরোধ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচটি এলাকায় অবরোধ শুরু করেন এলাকাবাসী।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট অনুযায়ী ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে।
এগুলো হচ্ছে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পাশের নগরকান্দা উপজেলার সঙ্গে অর্থাৎ, ফরিদপুর-২ সংসদীয় আসনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর ভাঙ্গায় দুই দফা সড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে সে সময় তারা অবরোধ তুলে নেন। এবং দাবি মানতে সোমবার পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় ফের অবরোধের ঘোষণা দেন।
সেই পরিপ্রেক্ষিতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড, ভাঙ্গা-ফরিদপুর অংশের পুখুরিয়া ও মাধবপুর এবং ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আটকে রেখে বিক্ষোভ করছেন। মাধবপুর বাসস্ট্যান্ডে গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এ সময় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের সময় ভাঙ্গা থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে বিপুল সংখ্যক অবরোধকারীর কারণে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। এতে দুই পাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এছাড়াও আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করায় ভাঙ্গা-খুলনা মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান জানান, উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের বোঝানোর চেষ্টা চলছে।

এছাড়া ওই দুই ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভাঙ্গায় সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

সর্বশেষ আপডেট ১১:২৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫