ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যের শিকার চিকিৎসকদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 201

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ফাইল ছবি

চিকিৎসা খাতে দীর্ঘদিন উপেক্ষিতদের সামনে আনার আশ্বাস দিয়ে পেশাগত দায়িত্বে আরও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তাঁর ভাষায়, পরিবর্তনের দাবি শুধু নীতিতে নয়, আচরণেও প্রতিফলিত হওয়া উচিত।

বুধবার বিকেলে শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাবেক নেতাদের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সেখানে তিনি দাবি করেন, মানুষের আস্থাই বিএনপিকে বর্তমান অবস্থানে এনেছে এবং এই রাজনৈতিক সমর্থনের পেছনে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কথা উল্লেখ করেন।

স্বাস্থ্যসেবাকে সময়োপযোগী ও গ্রহণযোগ্য করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। একই সঙ্গে চিকিৎসকদের প্রতি তাঁর আহ্বান, নিজেদের দায়বদ্ধতা ও ত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় সহায়ক ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসকদের সংগঠন এখন আগের তুলনায় সুসংগঠিত। জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কতটা পর্যাপ্ত, সেটিও গুরুত্ব দিয়ে ভাবার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রচলিত অভিযোগের সঙ্গে বাস্তবতার পুরো মিল নাও থাকতে পারে। তাঁর দাবি, একাধিক অপারেশন থিয়েটার ঘুরে পরিচ্ছন্ন পরিবেশই দেখেছেন, তেলাপোকা বা ছারপোকার উপদ্রব চোখে পড়েনি।

স্বাস্থ্যখাতে বৈষম্য কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সুযোগ–সুবিধার বিষয়েও সরকার বিবেচনাপ্রসূত অবস্থান নেবে। বিধিবিধানের ভেতরে থেকে যতটা সম্ভব সহযোগিতা দেওয়া হবে।

হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার গড়ে তুলতে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আয়োজনে জাতীয়তাবাদী ধারার চিকিৎসক সমাজের প্রতিনিধিরা এবং সাবেক ছাত্রদল নেতারাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বৈষম্যের শিকার চিকিৎসকদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা

সর্বশেষ আপডেট ১১:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬