বেগম জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার

- সর্বশেষ আপডেট ১০:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / 138
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি ফজলুল হক এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য আজহারুল ইসলাম স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক সদস্য ও স্থানীয় বিএনপি নেতা মাসুদ আলম, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম, হোসেনপুর উপজেলা যুবদলের নেতা নূরে আলম এরশাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম। দোয়ায় উপস্থিত সবাই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ আলম উপস্থিত নেতাকর্মীদের দোয়া ও সমর্থন কামনা করেন।
ইফতার শেষে নেতৃবৃন্দ গাঙ্গাটিয়া জমিদার বাড়ির কর্তা মানবেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
































