বৃষ্টিতে স্বস্তি ঢাকায়
- সর্বশেষ আপডেট ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / 9
মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কয়েক দিনের গরমের পর এ বৃষ্টি নগরবাসীর জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।
জ্যৈষ্ঠের শেষ সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় শুক্রবার (১২ জুন) দুপুরের পর ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।
সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি নামায় গরমের তীব্রতা কিছুটা কমে আসে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, দিনভর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।





































