ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশায় ইইউ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 91

সংগৃহীত ছবি

বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে তারা নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করবে না, বরং পুরো প্রক্রিয়াই পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ-ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস।

শুক্রবার বিকেলে সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইইউ’র সম্পর্ক দীর্ঘদিনের ও ঐতিহাসিক। ইইউ সবসময় বাংলাদেশকে একটি গতিশীল ও কার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। সেই লক্ষ্যেই অবাধ, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংসদ গঠনের প্রত্যাশা করছে তারা।

সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর এবং ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রেস অফিসার এভারহার্ড লিউই। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজাবস বলেন, এই ঐতিহাসিক নির্বাচন ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে আয়োজন করা জরুরি।

তিনি জানান, স্বাধীনতা, নিরপেক্ষতা ও হস্তক্ষেপহীনতা—এই তিনটি কারিগরি মূল্যায়ন নীতির ভিত্তিতে ইইউ তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। তবে তারা কোনোভাবেই নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করবে না। “এই নির্বাচন বাংলাদেশের জনগণের। আমরা শুধু প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করব,” বলেন তিনি।

আইজাবস আরও বলেন, ইইউ মনে করে বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম। সেই সক্ষমতাই এই পর্যবেক্ষণ মিশনের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

ভোটের দুই দিন পর, আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় একটি প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ এবং সংবাদ সম্মেলন করার কথা জানান তিনি। পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচনের জন্য সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রতিবেদন প্রায় দুই মাস পর প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

ইইউ মিশন প্রধান জানান, এই মিশনে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রায় ২০০ জন পর্যবেক্ষক অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকায় অবস্থানরত ১১ জন বিশ্লেষকের মূল দল, ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক, ভোটের আগে নিযুক্ত ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা। ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলও মিশনকে শক্তিশালী করবে।

তিনি বলেন, মিশনটি ২০০৫ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুমোদিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালার আলোকে পরিচালিত হবে। এতে জনগণের আস্থা ও বিশ্বাস বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইজাবস জানান, ইইউ-ইওএম নারী, যুবক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণের পরিবেশও মূল্যায়ন করবে। পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ ইউনিট ভোটাররা কতটা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারছেন, সেটিও বিশ্লেষণ করবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ এই মিশন পাঠিয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে মিশনটি ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন, যারা দেশের ৬৪ জেলায় দায়িত্ব পালন করবেন।

২০০৮ সালের পর এটিই বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন হিসেবে কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশায় ইইউ

সর্বশেষ আপডেট ১০:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬