ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে আরাম নয়, জেল চান আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 120

বিদেশে আরাম নয়, জেল চান আসিফ মাহমুদ

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বিদেশে গিয়ে আরামে জীবনযাপনের পরিবর্তে দেশে ১০ বছরের কারাদণ্ড ভোগ করাকেই বেছে নেবেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘কেউ যদি আমাকে বলে, ১০ বছর জেল খাটবে, নাকি আরামে দেশের বাইরে গিয়ে জীবন কাটাবে; আমি নির্দ্বিধায় ১০ বছর জেল খাটাকেই বেছে নেব।’

তার বিরুদ্ধে চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের যে অভিযোগ উঠেছে, সেটিও নাকচ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, দেশের বাইরে তার এক টাকা বিনিয়োগ বা সামান্য কোনো সম্পদও পাওয়া গেলে তিনি সেদিনই রাজনীতি ছেড়ে দেবেন।

তিনি বলেন, ‘আপনারা প্রমাণ করে দেখান যে এক টাকা আসিফ মাহমুদ দেশের বাইরে কোথাও বিনিয়োগ করেছে, অথবা একটা ধূলিকণাও সে দেশের বাইরে কিনেছে।’

আসিফ মাহমুদের দাবি, তাকে নিয়ে বিভিন্ন ধরনের বয়ান তৈরি করা হচ্ছে, যার পেছনে কোনো প্রমাণ নেই। তিনি বলেন, তার জাতীয়তাবোধের জায়গা থেকে বিদেশে চলে গিয়ে আরামদায়ক জীবনযাপনের চেয়ে দেশে থেকে কারাবাস করাকেই তিনি বেছে নেবেন।

তিনি আরও বলেন, ‘ন্যারেটিভ উৎপাদনের জন্য তো কোনো প্রমাণ লাগে না। উনারা এটাই করতে চাচ্ছেন এবং উনারা এটাই করছেন।’

এ সময় সবাইকে আরও সতর্ক ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তথ্য যাচাইয়ের আহ্বান জানান এনসিপির এই নেতা। তার ভাষ্য, ক্ষমতায় থাকা ব্যক্তিদের কোনো প্রশ্ন ছাড়াই বিশ্বাস করার সুযোগ নেই। একই সঙ্গে গণমাধ্যমের সংবাদও সমালোচনামূলকভাবে যাচাই করে দেখার প্রয়োজন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিদেশে আরাম নয়, জেল চান আসিফ মাহমুদ

সর্বশেষ আপডেট ০৫:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬