ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কি বাকশাল কায়েম করবে ?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 158

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, একদলীয় বাকশাল ব্যবস্থা, যা দেশের ওপর ‘জগদ্দল পাথর’ হয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল—সে ধরনের রাজনীতিতে বিএনপি বিশ্বাসী নয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, স্বাধীনতার পক্ষে কাজ করেছে বিএনপি এবং দলটি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী।

তাঁর দাবি, ১৭ বছরের ‘আওয়ামী স্বৈরশাসন’-এর পর জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের মধ্য দিয়ে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, তা রক্ষা করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

তবে অনুষ্ঠানস্থলে আরেকটি প্রশ্ন ঘিরে কৌতূহল তৈরি হয়। সাম্প্রতিক গুঞ্জন—তিনি রাষ্ট্রপতি হচ্ছেন—এ বিষয়ে দলে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। তাঁর এই নীরবতা নতুন কোনো রাজনৈতিক বার্তা দিচ্ছে কি না, তা নিয়েই এখন চলছে আলোচনা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি কি বাকশাল কায়েম করবে ?

সর্বশেষ আপডেট ০৫:১৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬