ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৮ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 17

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (১৮ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি অনুযায়ী, ৩০ মে ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় নেতারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

৩১ মে দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি।

এ ছাড়া শাহাদাতবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইনে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের প্রতিটি থানা এবং সারা দেশের জেলা, মহানগর ও ইউনিট পর্যায়ে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপির ৮ দিনের কর্মসূচি ঘোষণা

সর্বশেষ আপডেট ০৩:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬