ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসসে নতুন এমডি ও প্রধান সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 128

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামাল উদ্দিন মজুমদার।

মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তার নিয়োগ চুক্তিভিত্তিক ঘোষণা করা হয়েছে।

নিয়োগে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

শর্ত অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক তিনি রাখতে পারবেন না। অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে সাবেক অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদক নিয়োগ দিয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাসসে নতুন এমডি ও প্রধান সম্পাদক

সর্বশেষ আপডেট ০৭:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬