ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে আ. লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আকাশ মারমা মংসিং, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০১:৫৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 77

বান্দরবানে আ. লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব ও নৈরাজ্যের অভিযোগ তুলে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বান্দরবান শহরের মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

এর আগে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচারী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহিংসতা, তাণ্ডব ও নৈরাজ্য চালাচ্ছেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন বিএনপি নেতারা।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার ও আবিদুর রহমান, জেলা বিএনপির সদস্য চনু মং মারমা এবং লিটন বিশ্বাস। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে আ. লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সর্বশেষ আপডেট ০১:৫৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬