ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ট্রাক-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সর্বশেষ আপডেট ০১:৪৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 128

বাগেরহাটে পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি চালতেতলা এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন- মোংলা উপজেলার গোয়ালেরমেঠ গ্রামের কাদের খান (২৭) ও দোয়ারিজারা গ্রামের লাবলু মোল্লা (৩০)।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, গতকাল দিবাগত রাত প্রায় ১২টার দিকে মোংলা থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাহিন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন আরও তিনজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাগেরহাটে ট্রাক-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সর্বশেষ আপডেট ০১:৪৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬