ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 255

বাংলা একাডেমি

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫- এর জন্য ৯ জন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষকের নাম ঘোষণা করেছে। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ/গদ্য, শিশুসাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ- এই আটটি শাখায় তাদের মনোনীত করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

২০২৫ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় যৌথভাবে মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রস্তাবক কমিটি’র সুপারিশ এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তের ভিত্তিতে একাডেমির নির্বাহী পরিষদ পুরস্কারের অনুমোদন দেয়।

আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

উল্লেখ্য, ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠার পাঁচ বছর পর, ১৯৬০ সাল থেকে নিয়মিতভাবে এই সাহিত্য পুরস্কার প্রদান করা হচ্ছে। আগে বাংলা সাহিত্যের ১১টি শাখায় পুরস্কার দেওয়া হলেও গত বছর তা কমিয়ে ১০টি শাখায় আনা হয়; তখন ‘বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা’ শাখাটি বাদ দেওয়া হয়েছিল।

চলতি বছর আরও দুটি শাখা- নাটক ও নাট্যসাহিত্য এবং ফোকলোর- বাদ দিয়ে মোট ৮টি শাখায় পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

সর্বশেষ আপডেট ০৫:০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬