খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৪:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 160
বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত। সেখানে এখন মোটামুটি কোনো সমস্যা নেই। এই জিনিসটা করা হয়েছিল যাতে হিন্দু ধর্মাবলম্বীরা ভালোভাবে পূজা উদযাপন করতে না পারেন।
তিনি আরও বলেন, পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে করতে হয়। তারা যাতে ভালোভাবে এটা উদযাপন করতে না পারেন, পাহাড়ের ঘটনাটা ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। সেটিই তারা করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


































